1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

খেলাধুলা  | 10.10.2008

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দ্বিতীয় দিনের নায়ক হাসি

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলা হতে পারে টান টান উত্তেজনাপূর্ণ, বয়ে আনতে পারে যুদ্ধের আবহ৷ কিন্তু বর্তমানে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ভারত-অস্ট্রেলিয়া সিরিজটি৷

এমন অভিমত বহু ক্রিকেট বিশেষজ্ঞেরই৷ সত্যি, এ-লড়াইয়ের আকর্ষণ-রোমাঞ্চ-তীব্র প্রতিদ্বন্দ্বিতা সব কিছুই যেন অন্য সব লড়াইয়ের চেয়ে অনেক খানি এগিয়ে৷ আজ সেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ছিল দ্বিতীয় দিন৷ অস্ট্রেলিয়া দলের ক্যাপটেন রিকি পন্টিং-এর দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে, বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল চার উইকেটে ২৫৪ রান৷ তাই অসিদের ৩০০ রানের মধ্যে আটকে রাখতেই আজ মাঠে নেমেছিল ভারত৷ কিন্তু তারপর কি হলো ?

ব্যাঙ্গালোর টেস্টের প্রথম দিনটা রিকি পন্টিংয়ের হলেও, দ্বিতীয় দিনের নায়ক হয়ে বসলেন মাইকেল হাসি৷ তার মানে আগের দিন ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন পন্টিং৷ আর শুক্রবার, হাসিও স্পর্শ করলেন ঐ ম্যাজিক ফিগার৷ তাই দুদিনে, ঐ দু-জনের সেঞ্চুরির সুবাদে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই পেরিয়ে গেল ৪৩০ রান৷ পন্টিং-হাসির দুর্দান্ত খেলাকে সামাল দিয়ে ৩০০ রানের মধ্যে অস্ট্রেলিয়াকে কিছুতেই রুখতে পারলো না ভারত৷

অবশ্য সেই ৪৩০ রানের জবাবে, ভারত এখনো পর্যন্ত ভালোই খেলেছে৷ তার উপর কৃপাদৃষ্টি রয়েছে ইন্দ্র দেবতারও৷ হয়েছে বৃষ্টি৷ আর সেই বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৬৮ রান৷ এবার দেখাই যাক, কাল কি হয় !

 

দেবারতি গুহ

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen