1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

শ্রোতাসংঘ

শ্রোতাসংঘ গঠন করার আগ্রহ জানিয়ে অনেক শ্রোতাবন্ধু আমাদের কাছে চিঠি লিখে থাকেন৷ স্বাধীনভাবে নিজেদের দেশের নিয়মকানুনের আওতায় যে কেউ শ্রোতাসংঘ গঠন করতে পারে কারণ কোন শ্রোতাসংঘই ডয়চে ভেলের অফিসিয়াল শাখা নয়৷

শ্রোতাসংঘগুলোর প্রধান কাজ হলো

- অনুষ্ঠান শোনা ও সে বিষয়গুলো নিয়ে অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করা  

- রিসেপশন রিপোর্টসহ আমাদের অনুষ্ঠান সম্পর্কে গঠনমূলক সমালোচনা, মতামত, পরামর্শ, প্রস্তাব ও ক্লাব কর্মকান্ডের খবর জানানো

- নানা ধরনের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা

- একটি ক্লাবে কমপক্ষে ১২জন সদস্য থাকা উচিত

- শ্রোতাসংঘ গঠন বা পরিচালনার জন্য চাঁদা বা কোন রকম আর্থিক সাহায্য পাওয়া সম্ভব নয়

বছরে একবার ক্লাব কর্মকান্ডের মূল্যায়ন করা হয়৷ যেসব ক্লাব  খুবই সক্রিয় বলে বিবেচিত হয় শুধু সেইসব ক্লাবকে ডয়চে ভেলে থেকে  বছরে একবার বেছে নেয়া হয় ৩টি ক্লাবকে - শ্রেষ্ঠ ক্লাব  ও  ৬/৭ টি ক্লাবকে কর্মমূখর ক্লাব হিসেবে৷ শ্রেষ্ঠ ক্লাবগুলোকে পুরস্কার হিসেবে দেয়া হয় শর্টওয়েভ রেডিও আর কর্মমূখর ক্লাবগুলোর জন্য থাকে ছোটখাটো পুরস্কার৷  শ্রেষ্ঠক্লাব ও কর্মমূখর  ক্লাবগুলোর কাছেই পাঠানো হয়  ডয়চে ভেলের মহাপরিচালকের স্বাক্ষরসহ সার্টিফিকেট৷